রবিবার ১৪ জুন ২০২৬
Online Edition

ডিআরইউ ক্রীড়া উৎসব সোমবার শুরু

স্পোর্টস রিপোর্টার: পেশাদার রিপোর্টারদের সবচেয়ে বড় সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের ক্রীড়া উৎসব সোমবার থেকে শুরু হচ্ছে। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হবে ক্রীড়া উৎসবটি। উদ্বোধনী দিনেই অনুষ্ঠিত হবে দাবা ইভেন্ট। এ উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউ'র সাগর-রুনি মিলনাযতনে শনিবার  এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ডিআরইউ'র সভাপতি সৈযদশুকুর আলী শুভ'র সভাপতিত্বে সংবাদ সম্মেলনে ক্রীডা উৎসবের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মহিউদ্দিন, ওযালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সিনিযর এক্সিকিউটিভ ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোযার (ডন) এবং অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিল্টন।

 à¦•্রীডা সম্পাদক মোঃ মাহবুবুর রহমানের সঞ্চালনায সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক জাকির হুসাইন, সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুশান্ত কুমার সাহা, সাংস্কৃতিক সম্পাদক মনোযার হোসেন, কার্যনির্বাহী সদস্য সাঈদ শিপন ও রফিক মৃধা। এবারের আয়োজনে পুরুষ সদস্যদের জন্য ১০টি ইভেন্ট যথাক্রমে- দাবা, ক্যারম (একক), অকশন ব্রিজ, কল ব্রিজ, রামি, অ্যাথলেটিকস (২০০ মিটার), গোলক নিক্ষেপ, সাঁতার, আর্চারি ও শ্যুটিং অনুষ্ঠিত হবে। নারী সদস্যদের জন্য ৫টি ইভেন্ট- অ্যাথলেটিকস (১০০মিটার), ক্যারম (একক), লুডু, শ্যুটিং ও সাঁতার অনুষ্ঠিত হবে। প্রতি বছরের মতো এবারও বর্ষসেরা পুরুষ ও নারী ক্রীডাবিদকে আর্থিক পুরস্কার প্রদান করা হবে।

অনলাইন আপডেট

আর্কাইভ